রাজধানীতে প্রকাশ্য দিবালোকে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে যুবক খুন। নিহত যুবকের নাম দেবব্রত চক্রবর্তী ওরফে দেবু । ঘটনা রাজধানীর রাধানগর তিন নম্বর আবাসনে। প্রকাশ্য দিবালোকে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। জানা গেছে দেবু আবাসনের চার তলায় থাকতো পেশায় পাইপ মেস্তরি ।এদিন সকালে একই আবাসনের তিনতলার লোকনাথ ধরের পুত্র প্রভাত ধরের সাথে দেবব্রত চক্রবর্তীর কোন একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয় । বাক বিতান্ডার পর দেবব্রত নিজ ঘরে যায় এবং ভাত খেয়ে ঘর থেকে কাজের উদ্দেশ্যে বের হয় । কিন্তু প্রভাত ধর ও আরো কয়েকজন আবাসনের তিন তলায় দেবব্রতের জন্য অপেক্ষা করছিল । দেবব্রত চারতলা থেকে তিন তলায় নেমে আসতেই প্রভাত ও আরো দুই একজন তাকে বেধড়ক মারতে শুরু করে। তাকে মারতে মারতে দুই তলার সিড়ির সামনে রক্তাক্ত অবস্থায় মেঝেতে ফেলে রেখে তারা পালিয়ে যায় । পরবর্তী সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান ।জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে দেবব্রত চক্রবর্তী ।খবর পেয়ে রাধানগর তিন নম্বর আবাসনে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ । এদিন নিহত দেবব্রত চক্রবর্তীর এক নিকট আত্মীয় এই সংবাদ জানান। এদিকে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ।এই ঘটনায় অভিযুক্ত প্রভাত ধর ও আরো কয়েকজন পলাতক ।তাদের জালে তুলতে বিভিন্ন স্থানে অভিযানে নেমেছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর রাধানগর আবাসনের অন্যান্য বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...