কলেজের নতুন ছাত্র-ছাত্রীদের ডিসিপ্লিন মেনে এগিয়ে চলার পরামর্শ রামের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর রামঠাকুর মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ উৎসব মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। নতুনকে বরণ করে নেওয়ার অনুষ্ঠান হল নবীন বরণ। প্রতিটি মহাবিদ্যালয়ে প্রতিবছর এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।সেই মতো মঙ্গলবার রামঠাকুর কলেজের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবানী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ।উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার ,টিআইডিসির চেয়ারম্যান নবা দল বনিক, শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি নাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল নবীন বরণ অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা তুলে ধরেন ।কলেজের নতুন ছাত্র-ছাত্রীদের ডিসিপ্লিন মেনে এগিয়ে চলার পরামর্শ দেন তিনি।অনুষ্ঠানে রামঠাকুর কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ।কলেজের নবাগত ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানান শিক্ষা অধিকর্তা সহ টিআইডিসি’র চেয়ারম্যান নবাদল বনিক।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...