জেআরবিটি’র মাধ্যমে গ্রুপ-সি পদে নির্বাচিত ১,৯৮০ জনকে বিভিন্ন দপ্তরে অফার দেওয়া শুরু : অর্থমন্ত্রী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ডাইরেক্টরেট অব ট্রেজারিসে ১০ জনকে এলডিসি পদে নিয়োগের অফার দিলেন নিজ হাতে। উল্লেখ্য, অফারপ্রাপ্ত এই ১০ জন জেআরবিটি’র মাধ্যমে গ্রুপ-সি পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের হাতে অফার তুলে দিয়ে অর্থমন্ত্রী বলেন, রাজ্য সরকার জেআরবিটি’র মাধ্যমে গ্রুপ-সি পদে নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করে ও পর্যায়ক্রমে তা সম্পন্ন করা হচ্ছে। জেআরবিটি’র মাধ্যমে গ্রুপ-সি পদে নির্বাচিত ১,৯৮০ জনকে বিভিন্ন দপ্তরে অফার দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই উদ্যোগের অঙ্গ হিসেবে আজ অর্থ দপ্তরের অধীন ডাইরেক্টরেট অব ট্রেজারিসে ১০ জনকে এলডিসি পদে অফার দেওয়াহয়। অর্থমন্ত্রী জানান, সরকারের উন্নয়নমূলক কাজে গতি আনতেসরকার পদক্ষেপ নিয়েছে। অনুষ্ঠানে অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...