বর্তমান সরকারের আমলে ধান ক্রয়ের ফলে রাজ্যের ধান চাষীরা উপকৃত হচ্ছেন : খাদ্যমন্ত্রী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলঘরে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ ও রাজ্যের খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে রাজ্যের খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর ও কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর-এর যৌথ উদ্যোগে রাজ্যের কৃষকদের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে সরকার নির্ধারিত ২১টাকা ৮৩পয়সা (প্রতি কেজি ) ন্যূনতম সহায়ক মূল্যে সরাসরি কৃষকবন্ধুদের কাছ থেকে চলতি খারিফ মরসুমে উৎপাদিত ধান ক্রয়ের সাথে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে সারা রাজ্যের বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উপ-অধিকর্তাগণ, কৃষি তত্ত্বাবধায়কগণ এবং খাদ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আহুত এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এই ভিডিও কনফারেন্সে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাদ্য ও জনসংভরণ দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, খাদ্য ও জনসংভরণ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা সহ অন্যান্য আধিকারিকেরা।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...