বেআইনি পার্কিংজোনে অভিযান চালাবে ট্রাফিক : মেয়র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা শহরকে যানজট মুক্ত করতে অনুষ্ঠিত হয় এক বিশেষ বৈঠক । বৈঠকে শহরকে কি করে যানজটমুক্ত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । এদিনের বৈঠকে পৌরহিত্য করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার । মেয়র দীপক মজুমদার এ দিন বলেন, শহরকে যানজট মুক্ত করতে গেলে কি কি প্রয়োজন রয়েছে তার সবকটি ব্যবস্থা গ্রহণ করবে আগরতলা পুর নিগম । বিশেষ করে শহরে বেআইনি পার্কিং , পুর নিগমের জায়গা দখল করে এখানে সেখানে যানজট সৃষ্টি করা । এর সব কিছু বিষয় নিয়ে পুর নিগম ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে । শহরকে যানজট মুক্ত করতে নিগমের যে সমস্ত উদ্যোগ গ্রহণ করার প্রয়োজন তার সবটুকুই ব্যবস্থা গ্রহণ করবে নিগম । প্রসঙ্গত আগরতলা পুর নিগম এলাকা বিশেষ করে শকুন্তলা রোড , আরএমএস চৌমুহনী , প্যারাডাইস চৌমহনি শকুন্তলা রোড এক্সটেনশন সবকয়টি রাস্তার দিকেই নিগমের নজর রয়েছে । খুব শীঘ্রই নিগম কর্তৃপক্ষ শহরের সবকটি রাস্তা যানজট মুক্ত করতে ব্যবস্থা গ্রহণ করবে । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, এসপি মানিক লাল দাস , ও ট্রাফিক ইউনিটের আধিকারিকগণ ।

 

 

 

 

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...