অখন্ড ভারতের রূপকার সর্দার বল্লভ ভাই প্যাটেল : রতন 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সদ্দার বল্লভ ভাই প্যাটেল ছিলেন অখন্ড ও অবিচ্ছিন্ন ভারতের মূল কান্ডারী । তৎকালীন ভারতের ৫৮০ টি রাজ্যকে ঐক্যবদ্ধ করেছিলেন সদ্দার বল্লভ ভাই প্যাটেল । বললেন মন্ত্রী রতন লাল নাথ । সদ্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হয়েছে রাষ্ট্রীয় একতা দিবস। এই উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় । এদিন অনুষ্ঠানের সূচনা করে রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ বলেন, ২০১৪ সালে ভারতে প্রথমবারের মত এই দিনটি উদযাপিত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সদ্দার বল্লভ ভাই প্যাটেলের দেশপ্রেম ও আর ইতালিয়াদেশের অখন্ডতা রক্ষায় যে ভূমিকা ছিল তার প্রতি সম্মান জানিয়ে বল্লভ ভাই প্যাটেলের জীবনী সম্পর্কে সচেতন করা ও যুব সম্প্রদায়কে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই দিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করার সংকল্প গ্রহণ করেছিলেন । এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন, বর্তমান যুগের এই বৈভব শালী ভারতের রূপকার সদ্দার বল্লভ ভাই প্যাটেল । ভারতের অখন্ডতা রুখতে বল্লভ ভাই প্যাটেলের অবদান অবিস্মরণীয় । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ও শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা ,জিমনাস্ট দীপা কর্মকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা । এদিন সকালে বেলুন উড়িয়ে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন , তারপর পতাকা নারিয়ে ম্যারাথন দৌড়ের সূচনা করেন মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী টিকু,রায়, মন্ত্রী সান্তনা চাকমা। বিবেকানন্দ স্টেডিয়াম থেকে ম্যারাথন দৌড় শুরু হয় শেষ হয় উমাকান্ত স্কুল প্রান্তে।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...