তিন দিনের মধ্যেই অপহৃত ব্যক্তি উদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাধারঘাট রেলস্টেশন সংলগ্ন স্থান থেকে কিডন্যাপ হওয়া এক ব্যক্তিকে তিনদিন পর উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ । গত ৮ অক্টোবর আধার বাধারঘাট স্টেশন সংলগ্ন স্থানে কর্মরত জিলাল আহমেদ নামে আসামের এক ব্যক্তিকে কিডন্যাপ করে নিয়ে যায় কিছু দুষ্কৃতিকারী । এ নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল থানায় । পুলিশ বিভিন্ন ইনফরমেশন কাজে লাগিয়ে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদেরকে নিয়ে গিয়ে বক্সনগর কুলুবাড়ী এলাকা থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে । তবে এই কিডন্যাপের পেছনে কি রহস্য রয়েছে সেটা এখনই তদন্তের স্বার্থে মুখ খুলছে না পুলিশ । ঘটনার সাথে জড়িত আরও কয়েকজনকে জালে তুলতে জোর তৎপরতা চালিয়েছে পুলিশ ।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

শাহনওয়াজ হুসেনের কড়া আক্রমণ, “ভোটে হেরে গিয়ে নাটক করছে তৃণমূল”

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আবহেই পুনর্মতদান...

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...