২৩৯ জন সংখ্যালঘু ভোটার মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে বিজেপির পতাকা তলে শামিল 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংখ্যালঘু ভোটারের ধস নেমেছে সিপিআইএম দলে। গত ৩০-৩৫ বছরের কট্টরপন্থী সিপিআইএম সমর্থকরাও বিজেপির পতাকা তলে শামিল হতে শুরু করেছে। বৃহস্পতিবার তেলিয়ামুড়ার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বাইশ ঘরিয়া এলাকার ৪৬ পরিবারের ২৩৯ জন সংখ্যালঘু ভোটার বিজেপির পতাকা তলে এসে হাজির হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক যোগদান সভা। সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শ্রী দেববর্মা জানান, রাজ্যের উন্নয়নের সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও আরো বেশি করে সামিল হতে চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিনের কট্টরপন্থী সিপিআইএম কর্মী সমর্থকরাও তাদের ভুল বুঝতে পেরে বিজেপি দলে সামিল হতে শুরু করেছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সি পি আই এম দলে আরও বড় ধরনের ভাঙ্গন দেখা দেবে।

 

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...