Uncategorized
বাস চলাচল বন্ধ খোয়াই রুটে যাত্রী সমস্যা জেরবার
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যানবাহন চলাচল বন্ধ আগরতলা রাধানগর। সমস্ত বাস পরিষেবা বন্ধ রেখেছে যানবাহন চালকরা। যার ফলে সকাল থেকেই আগরতলা থেকে খোয়াইগামী এবং খোয়াই থেকে আগরতলাগামী যাত্রীরা পড়েছে চরম বিপাকে। রাধানগর বাস স্ট্যান্ডে সকাল থেকে ঠায় দাঁড়িয়ে রয়েছে প্রচুর যাত্রী। অপরদিকে খোয়াই বাসস্ট্যান্ডেও যাত্রী ভিড় লেগে গেছে। এই পরিস্থিতিতে যাত্রীরা পড়েছে চরম বিপাকে। প্রশাসনিক স্তরে উদ্যোগ নিয়ে যদি বাস পরিষেবা চালু করা না হয় তাহলে আরো সংকট বাড়বে যাত্রীদের। বাসস্ট্যান্ডে কাউকে জিজ্ঞেস করলেও কিছু জানার উপায় নেই। শোনা যাচ্ছে খোয়াই থেকে নাকি কিছু সংখ্যক অটো সরাসরি যাত্রী নিয়ে আগরতলায় চলে আসছে। আবার আগরতলা থেকেও কিছু সংখ্যক অটো যাত্রী নিয়ে খোয়াইতে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাস চালকরা পড়েছে মহা ফ্যাসাদে। তাদের অভিযোগ প্রায় খালি গাড়ি নিয়ে ফিরতে হচ্ছে। অটো চালানো বন্ধ না হলে এই রোডে বাস চালাবে না চালকরা। স্পষ্ট জানিয়ে দিয়েছে যাত্রীদের।
