ধনপুরে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করতে চলেছে বিজেপি : মুখ্যমন্ত্রী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :বুধবার ধনপুর বিধানসভার কালীকৃষ্ণ নগরে পদযাত্রায় পায়ে পা মেলালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সকলের কাছে করজোড়ে আহ্বান রাখলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিন্দু দেবনাথকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী পাঁচ সেপ্টেম্বর। একই সাথে উপনির্বাচনে হবে বক্সনগর বিধানসভা কেন্দ্রেও। ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন চার জন প্রার্থী।এরা হলেন বিজেপির বিন্দু দেবনাথ, সিপিআইএমের কৌশিক চন্দ এবং অপর দুজন নির্দল প্রার্থী যথাক্রমে অনিল রিয়াং এবং বাপ্পি দেবনাথ। এই চারজনের ভাগ্য নির্ধারণ করবেন মোট ৫০ হাজার ৩৪৬ জন ভোটার। যদিও শাসক দল ভারতীয় জনতা পার্টির দাবি দুটো আসনে বিপুল ভোটে জয়ী হবেন তাদের দুই প্রার্থী। বুধবার পথযাত্রার মাঝেই বাড়ি বাড়ি প্রচারে গিয়ে প্রার্থী বিন্দু দেবনাথের জন্য ভোট চাইতে দেখা যায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে। খোশমেজাজে তিনি করজোড়ে সকলের কাছে বিজেপি’র জন্য ভোট প্রার্থনা করেন।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...