জনজাতি সদস্য পদ সংগ্রহ করবে কংগ্রেস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২২ তারিখ থেকে প্রদেশ কংগ্রেস জনজাতিদের মধ্যে সদস্যপদ সংগ্রহ অভিযানে নামবে। অফ লাইনে ফরম ফিলাপের মাধ্যমে সদস্য সংগ্রহ করবে প্রদেশ কংগ্রেস। ২২ তারিখ প্রদেশ কংগ্রেসের জনজাতি নেতাদের নিয়ে বিশেষ এক গুরুত্বপূর্ণ বৈঠক ও ডাকা হয়েছে। জনজাতি অংশের মানুষের অধিকার আদায়ের বিশেষ করে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ১২৫ তম সংশোধনী বিল নিয়ে এই বৈঠকে বিস্তৃত আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয় কংগ্রেস ভবনে| এই সভা থেকেই কংগ্রেস দল আগামী দিনের আন্দোলন কর্মসূচির রূপরেখা তৈরি করবে। তবে উপ নির্বাচন নিয়ে আলোচনা চলছে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে। তারপরেই কংগ্রেস দল উপনির্বাচন কার কার সঙ্গে জোট করে লড়বে স্পষ্ট হয়ে যাবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...