সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে শহিদ হলেন তিন জওয়ান

Date:

 

 

জনতার কলম ওয়েবডেস্ক :- সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে শহিদ হলেন তিন জওয়ান। শনিবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার ধামাল হাজিপোড়ার হাল্লানের গভীর জঙ্গলে গুলির লড়াই শুরু হয় ভারতীয় সেনা ও জঙ্গিদের মধ্যে। সেখানেই জঙ্গির গুলিতে গুরুতর জখম হন তিন ভারতীয় সেনা। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতচালে নিয়ে গেলে চিকিত্‍সকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।জানা গিয়েছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পায় কুলগামের হাল্লানের জঙ্গলে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। দেরি না করে গতকাল রাতেই নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। সেনা বাহিনী ওই এলাকায় পৌঁছতেই তাঁদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতেই তিনজন সেনা গুরুতর আহত হয়ে পরে চিকিত্‍সা চলাকালীন মারা যান। এখনও পর্যন্ত এলাকায় তল্লাশি অভিযান চলছে। সেনার তরফে জানানো হয়েছে, মোট ১৫ সেনা এই অভিযানে মোতায়েন রয়েছে। পাশাপাশি গোটা এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এখনও পর্যন্ত কত জন জঙ্গি লুকিয়ে রয়েছে তা জানা সম্ভব হয়নি। খুব শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছে ভারতীয় সেনা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...