মজদুর সংঘের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস পালিত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে বিলোনিয়াতে পালিত হয় ভারতীয় মজদুর সংঘের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস। তারই অঙ্গ হিসাবে ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ জেলা কমিটি রবিবার সকাল বেলা বিলোনিয়া বনকর নদীর উত্তর পাড়ে সাফাই অভিযান সংগঠিত করে, সাফাই অভিযান কর্মসূচি শেষে বনকর অটো মজদুর সংঘের মহকুমা কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন কর্মসূচি আয়োজন করা হয় ,পরবর্তী সময় বিলোনিয়া কালিনগর মোটর স্ট্যান্ডে সংগঠনের পতাকা উত্তোলন ও ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃত্বরা। পরবর্তী সময়ে বিলোনিয়া মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেন।অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ জেলা কমিটি সভাপতি মানিক লাল পাল, এছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি গৌতম সরকার, সংঘের সহ-সভাপতি সুদীপ দাস,প্রমূখ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...