প্রিয়তমার শোকে আত্মঘাতী হল ১৮ বছরের যুবক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রিয়তমার শোকে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিল ১৮ বছরের প্রেমিক শাকিল। সংবাদে প্রকাশ, সাউথ রামনগর এলাকার শাকিল মিয়া নামে এক যুবক বুধবার সকালে নিজ বাড়ির বাথরুমে ফাঁসিতে আত্মহত্যা করে। পরিবারের লোকজন মৃতদেহটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এলাকা সূত্রে খবর, কিছুদিন আগে শাকিল মিয়ার নাবালিকা প্রেমিকা বিষপান করে আত্মহত্যা করেছিল। তারপর নাবালিকার মা শাকিল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলতে শুরু করে। নাবালিকার মা শাকিল মিয়ার বিরুদ্ধে পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছে। যদিও মৃত যুবকের পরিবারেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বিষয়টি অস্বীকার করেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...