দুই ছেলে মেয়েকে রেখে আত্মহত্যা বাবার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফাঁসিতে আত্মহত্যা করেছে ৪২ বছর বয়সিএক ব্যক্তি। ঘটনা রাজধানীর যোগেন্দ্রনগর নবোদয় পাড়া সরলা গ্যাস এজেন্সি সংলগ্নএলাকায়। স্থানীয় মানুষ ভাস্কর চক্রবর্তী নামে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে । খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় কলেজ টিলা ফাঁড়ির পুলিশ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবিপি হাসপাতালে পাঠিয়ে দেয় । মৃত ভাস্কর চক্রবর্তীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা যায় । বাড়ির লোক সূত্রে জানা গেছে গতকাল মদমত্ত অবস্থায় ছেলের সাথে ঘুমিয়ে ছিল সে। তবে পারিবারিক কোন ঝামেলা ছিল না তাদের। স্থানীয়দের অনুমান নেশার ঘোরেই হয়তো ভুলবশত এই কাজটি করে ফেলেছে ভাস্কর।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...