মনিপুরে ঐক্য আর শান্তির প্রতীক হিসেবেই ওই পতাকা গায়ে জড়িয়েছিলেন জ্যাকসন সিং

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- সাফ ফাইনালের পর মেতেই সম্প্রদায়ের পতাকা গায়ে দিয়ে বিতর্কে জড়িয়েছেন জ্যাকসন সিং। কেন এই পদক্ষেপ, তা বিস্তারিত জানিয়ে পোস্ট করার পাশাপাশি বিষয়টি নিয়ে ক্ষমাও চেয়েছেন মণিপুরি মিডফিল্ডার। তাই এই বিষয়ে পদক্ষেপ না করার বার্তা দিয়েছে ফেডারেশনও।

তবে এখানেই শেষ হচ্ছে না জ্যাকসন-বিতর্ক। এবার মিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মসমিতির সদস্য জোসেফ লালরিন্টলুয়াঙ্গা তাঁকে শাস্তি দেওয়ার দাবিতে ফেডারেশনকে চিঠি দিলেন।

সভাপতি কল্যাণ চৌবের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘সাফ ফাইনালের পর জিকসন যে সাতরঙা পতাকা তুলে ধরেছিলেন তা মেতেই সম্প্রদায়ের সাতটি অংশের প্রতিনিধিত্ব করে, যে সম্প্রদায়ের অংশ জ্যাকসন নিজেও। ওঁর এই কাজে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন উপজাতি গোষ্ঠীর ভাবাবেগে আঘাত লেগেছে। কারণ মণিপুরে বিভিন্ন গির্জা পুড়িয়ে ফেলার পর এই পতাকা লাগানো হচ্ছে। তাই জ্যাকসন নিজের কাজের যে ব্যাখ্যা এখন দিচ্ছে, তা আমাদের কাছে যথার্থ বলে মনে হচ্ছে না। শান্তি ফেরানোর বার্তা দেওয়ার জন্য ওর কাছে অন্য রাস্তাও ছিল।’ ফিফার নিয়মের কথা উল্লেখ করে জ্যাকসনকে শাস্তি দেওয়ার জন্য ফেডারেশনের কাছে আবেদন জানিয়েছেন জোসেফ।

প্রসঙ্গত, গত দু’মাস ধরে অশান্তি আর হিংসার আগুনে জ্বলছে মণিপুর। কিন্তু নিজের রাজ্যের এমন পরিস্থিতির মধ্যেও সাফ কাপে দেশের জার্সি গায়ে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন তিন মণিপুরী তারকা জ্যাকসন সিং, মহেশ সিং এবং উদান্ত সিং। আর তাই ভারত চ্যাম্পিয়ন হতেই নিজের রাজ্যকে স্মরণ করেছেন তাঁরা। মণিপুরের পতাকা গায়ে জড়িয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন জ্যাকসনরা।

তবে বিতর্ক দানা বাঁধতেই টুইট করে এ নিয়ে সাফাই দেন জ্যাকসন। তাঁর দাবি, ঐক্য আর শান্তির প্রতীক হিসেবেই ওই পতাকা গায়ে জড়িয়েছিলেন তিনি। মণিপুরে শান্তি ফিরুক, এটাই তাঁর প্রার্থনা। সঙ্গে এও স্পষ্ট করে দিতে চান যে তিনি কারও ভাবাবেগে আঘাত করতে চাননি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...