কুরবানী ঈদে যত্রতত্র জবাই না করে নির্দিষ্ট স্থানে জবাই করার অনুরোধ জানালেন শাহ আলম

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৯ জুন মুসলিম ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব ঈদ উল আযহা বা বকরি ঈদ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। এদিন এনিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার গাইডলাইনসকে সম্মান জানিয়ে দেশের অন্যান্য অংশের সাথে ত্রিপুরাতেও ঈদ উল আযহা পালিত হবে পশু কুরবানীর মাধ্যমে।সোমবার এক সাংবাদিক বৈঠকে ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহ আলম মজুমদার ঈদ উল আযহা উপলক্ষে জাতি ধর্ম নির্বিশেষে সকল অংশের মানুষকে আগাম ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছে। বিশেষ করে মুসলমান ধর্মালম্বীদের শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদ উল আযহা পালনের আহ্বান রেখেছেন। একই সঙ্গে কুরবানী ঈদে যত্রতত্র জবাই না করে নির্দিষ্ট স্থানে জবাই করার অনুরোধ করেছেন। পাশাপাশি জবাইয়ের পর অপ্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় পুঁতে ফেলারও অনুরোধ জানিয়েছেন সমস্ত মুসলিম সম্প্রদায়ের জনগণের প্রতি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...