পুর নিগমে ডেপুটেশন দিল সিপিআইএম

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর এলাকায় অধিকাংশ ওয়ার্ডে পানীয় জল ও বিদ্যুৎ সমস্যা রয়েছে বলে অভিযোগ করেছে সিপিআইএম সদর জেলা কমিটি। শহরের নালা নিকাশি ব্যবস্থা নিয়েও অভিযোগ এনেছে সিপিআইএম। এ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিয়ে সোমবার রাজধানীর সিটি সেন্টারের সামনে বিক্ষোভে শামিল হয়েছে সিপিআইএম সদর জেলা কমিটি। ডেপুটেশন প্রদান করেছে মেয়র দীপক মজুমদারের উদ্দেশ্যে। অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়ার আহবান রেখেছে সিপিআইএম। এদিন সিপিআইএম সদর জেলা কমিটির উদ্যোগে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে পুর নিগমের সামনে এসে শেষ হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...