বাইক দুর্ঘটনায় সাত সকালে মৃত্যু যুবকের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পথ দুর্ঘটনাকে কিছুতেই যেন লাগাম টানা যাচ্ছে না রাজ্যে। শুক্রবার সকালে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তরতাজা যুবকের। ঘটনা বিশ্রামগঞ্জ আমতলী এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ বাইক নিয়ে আগরতলা থেকে উদয়পুরের দিকে যাচ্ছিল এক যুবক। এই সময়ে বিশ্রামগঞ্জ আমতলী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। এদিকে পথ চলতি মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গেই খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে। দপ্তর কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় বিশ্রামগঞ্জ হাসপাতাল মরগে। জানা যায় মৃত যুবকের নাম তাপস দাস, বাড়ি আগরতলার বিদ্যাসাগর এলাকায় তার বাবার নাম দিলীপ দাস। পুলিশ এ নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা যায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...