চিরঘুমের দেশে মহাভারতের “শকুনি মামা”

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- বহুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন গুফি। গত ৩১ মে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি ভরতি করা হয়েছিল হাসপাতালে। তবে শেষরক্ষা আর হল না। চিরঘুমের দেশে মহাভারতের ‘শকুনি মামা’। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৯।অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছে, ‘ভীষণ দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার বাবা গুফি পেন্টাল আজ সকালে প্রয়াত হয়েছেন।’ ভাইপো হিতেন পেন্টাল সংবাদমাধ্যমকে জানান, সোমবার সকাল ৯টা নাগাদ উনি আমাদের ছেড়ে চলে যান।আটের দশকে মূলত অভিনেতা হিসেবে জীবন শুরু করেন গুফি। বেশ কিছু হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে মহাভারত ধারাবাহিকে শকুনি মামার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে চলে যান। ঘরে ঘরে পরিচিত হয়ে যান গুফি পেন্টাল। এর পরে নানা চরিত্রে দেখা গেলেও, শকুনি মামা হিসেবেই তাঁকে চিনতে পারতেন দর্শকরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...