ছয় কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লক্ষণীয় সাফল্য পেয়েছে উত্তর জেলার পুলিশ। প্রায় ৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে তিনজনকে । গোপন সুত্রের খবরের উপর ভিত্তি করে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী শনিবার সকালে চুরাইবাড়ি থানার সামনে জাতীয় সড়ক থেকে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। আটক করা হয় তিন ব্যক্তির নাম শুভংকর দেবনাথ, ইদ্রিস মিয়া, রজত পাল। তাদের বাড়ি সোনামুড়ার ধনপুর এলাকায়। জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, এই একটি ট্যাবলেটের দাম ১ হাজার টাকা। সেই হিসাবে প্রায় ৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।সোনমুড়া থেকে পুলিশ সুপারের কাছে এ তথ্য এসেছিল শেষ পর্যন্ত সফল হয়েছে অভিযান ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...