কানাডায় মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে ধর্মঘটে যাচ্ছেন সরকারি কর্মচারী

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- কানাডায় মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বুধবার থেকে ধর্মঘটে যাচ্ছেন এক লাখ ৫৫ হাজারেরও বেশি সরকারি কর্মচারী। সরকারের সাথে সমঝোতা না হলে ধর্মঘট অব্যাহত রাখার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।পাবলিক সার্ভিস অ্যালায়েন্স অফ কানাডা (পিএসএসি) এ তথ্য নিশ্চিত করেছে।খবর রয়টার্সের।

পিএসএসি ন্যাশনাল প্রেসিডেন্ট ক্রিস অ্যালওয়ার্ড বলেন, অন্যান্য কর্মচারীর মতো তারাও ন্যায্য মজুরি ও সুন্দর কর্মপরিবেশ চায়। আলোচনার টেবিলে কিছু অগ্রগতি হলেও আমাদের সদস্যরা অব্যাহতভাবে পিছিয়ে থাকায় হতাশ হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, আমরা দু’বছর ধরে আলোচনা চালিয়ে যাচ্ছি। কর্মচারীরা আর অপেক্ষা করতে চায় না। তাই আমরা সময় বেঁধে দিয়েছি।

স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টার মধ্যে সমঝোতায় না পৌঁছানো গেলে বুধবার ১২টা এক মিনিট থেকে সাধারণ ধর্মঘট শুরু হবে বলে জানান তিনি।

এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিকদের বলেন, গঠনমূলক অগ্রগতি ও নানা সুবিধা রয়েছে এবং আমরা খুব আশাবাদী যে আমরা এটি সমাধান করতে সক্ষম হবো। সমস্ত কানাডিয়ানদের জন্য এটি সমাধান করার চেষ্টা করছি।

উল্লেখ্য, কানাডার রাজস্ব সংস্থাসহ ২০টিরও বেশি দপ্তরের এসব কর্মচারী ২০২১ সাল থেকে চুক্তি ছাড়াই কাজ করছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...