পৌরনিগমের রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে এবং পৌর নিগমের সহায়তায় অনুষ্ঠিত হবে ক্রিকেট টুর্নামেন্ট

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পৌর নিগমের রিক্রিয়েশন ক্লাব প্রতিনিয়তই বিভিন্ন ক্রীড়া সহ বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বিগত দিনের মতো এবারও পৌরনিগমের রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে এবং পৌর নিগমের সহায়তায় অনুষ্ঠিত হবে ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল আগরতলা এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ক্রীড়া আসর। এতে পুরুষ বিভাগের আটটি এবং মহিলা বিভাগে চারটি দল অংশ নেবে। তবে এবারই প্রথমবারের মতো মহিলারা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। টুর্নামেন্টে পৌর নিগমের অন্তর্গত কর্মচারীদের পাশাপাশি ইচ্ছুক কর্পোরেটরাও অংশ নিতে পারবে। আসন্নই টুর্নামেন্টকে সফল করে তুলতে কর্পোরেটর তপন লোধকে চেয়ারম্যান করে গঠিত হয়েছে প্রস্তুতি কমিটি। বৃহস্পতিবার পৌর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...