বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পেশাগত দায়িত্ব পালন করে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম ওসমান মিয়া। বয়স ৩২ বছর। ঘটনা সোমবার রাতে বোধজংনগর থানাধীন দুর্গা চৌধুরী পাড়া এলাকায়। জানা যায়, আগরতলা শহরতলী আড়ালিয়া মুসলিম পাড়া এলাকার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি ওসমান অন্যান্য দিনের মতো সেদিনও পেশাগত দায়িত্ব পালন করে। কাজ শেষ হবার পর নিজের বাইকে করেই বাড়িতে ফেরার পথে দুর্গা চৌধুরীপাড়া এলাকায় বিপরীতমুখী দ্রুতগামী একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় তার বাইকটি। এতে ওসমান ও তার আরোহী গুরুতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলের ছুটে গিয়ে দুজনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ওসমান। আর তার এই মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই আড়ালিয়া মুসলিম পাড়া এলাকায় নেমে আসে শোকের ছায়া। এদিকে দুপুরে মৃত শ্রমিকের মৃতদেহ ময়না তদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...