৩৫ লক্ষ টাকার গাঁজা উদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা ও সেকেন্ড ওসি হরেন্দ্র দেববর্মার নেতৃত্বে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর নাকা পয়েন্টে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন একটি লরি থেকে পঁয়ত্রিশ প্যাকেটে ৩০৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।সাথে আটক করা হয় লরির চালক মফিজুল হক পিতা সফিউল হককে।তার বাড়ি অসমের ধুবুরি জেলার জগরাপাড়া এলাকায়।এদিকে মহাকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল আনুমানিক পঁয়ত্রিশ লক্ষ টাকা।এই গাঁজা গুলি লরির কেভিনে গোপন চেম্বারে করে আগরতলা থেকে গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।বর্তমানে গাঁজা সহ লরি ও চালক চুরাইবাড়ি থানার হেফাজতে রয়েছে।স্হানীয় থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে।বুধবার ধৃত চালককে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...