পুলিশের নাকের ডগায় নয়টি দোকানে চুরি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বটতলায় চোর পুলিশের খেলা। একদিকে অবৈধ জুয়া মদের ঠেকে পুলিশের তোল্লাবাজি, অপরদিকে চোরের সাথে বন্ধুত্ব। একই রাতে নয়টি দোকানে চুরি। পুলিশ অন্ধ ধৃতরাষ্ট্র। পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রতিরাতেই হাত সাফাইয়ের কাজ অব্যাহত রাখল চোরের দল। এবার পুলিশের নাকের ডগাতেই দুঃসাহসিক চুরির ঘটনা। তাও আবার একই রাতে পরপর নয়টি দোকানে। ঘটনা রাজধানী আগরতলার বটতলা ফাড়ি সংলগ্ন ব্যস্ততম সড়কে। জনবহুল ব্যবসায়ী এলাকা বটতলার রাজপথের পাশেই রয়েছে প্রচুর সংখ্যক ফলের দোকান। ভ্যান এর মাধ্যমে একাংশ ফল ব্যবসায়ী প্রতিনিয়ত তাদের পেশাগত কাজ চালিয়ে আসছিলেন।। রাতে পুলিশি টহলদারি থাকায় সারাদিন ব্যবসার শেষে ভ্যানের মধ্যেই ফল রেখে গুছিয়ে বাড়ি ফেরেন ব্যবসায়ীরা। আর সেই ভ্যানেই এবার থাবা বসালো চোর চক্র। মঙ্গলবার সকালে ব্যবসায়ীরা তাদের অস্থায়ী দোকানে এসে প্রত্যক্ষ করেন পরপর নয়টি ভ্যানে চুরি সংঘটিত করল চোরের দল। ফাড়ির নাকের ডগায় চুরির ঘটনা অসম্ভব বলে মনে হলেও সেটাই বাস্তব। পুলিশের চোখের সামনে এবং রাতভর টহলদারির মধ্যেই দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সোমবার এক মহিলা পুলিশ কর্মীর স্বামীকে চুরির মাস্টার মাইন্ড হিসাবে আটক করার, ২৪ ঘন্টার মধ্যেই দুঃসাহসিক চুরির ঘটনায় আবারও প্রশ্নের মুখে পুলিশ। শহরের ব্যস্ততম এলাকায় পরপর নয়টি দোকানে চুরির ঘটনা যেন পুলিশের মুখে কালি ঘষে দিল চোর চক্র। এই চুরির ঘটনায় এখন আর অস্থায়ী ফল ব্যবসায়ীরা পুলিশের প্রতি আস্থা রাখতে পারছে না। ব্যবসায়ীদের অভিযোগ ভ্যান থেকে ফল চুরির ঘটনা নতুন কিছু নয়। এরপরেও এতদিন পুলিশের প্রতি আস্থা ছিল। কিন্তু একসাথে নয়টি দোকানে চুরির ঘটনার পর পুলিশের প্রতি যেন সেই আস্থা হারিয়ে ফেলেছে। তাই এখন নিজেদের ব্যবসা নিয়ে উদ্বিগ্ন ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...