মনু ব্লকে ১,৪৭৮টি পরিবারকে পাকা আবাস নির্মাণে মঞ্জুরি সরকারের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে চলতি অর্থবছরে লংতরাইভ্যালী মহকুমার মনু ব্লকে ১ হাজার ৪৭৮টি পরিবারকে পাকা আবাস নির্মাণে মঞ্জুরি দেওয়া হয়েছে। এই যোজনায় এখন পর্যান্ত ১,৪৬৯টি পরিবারকে প্রথম কিস্তি ৪৮ হাজার টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় কিস্তি ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে ১,২০১টি পরিবারকে। তাছাড়া ২৮৬টি পরিবারকে তৃতীয় কিস্তির ৩২ হাজার টাকা দেওয়া হয়েছে। উল্লেখ্য ২০২১-২২ অর্থবছরে মনুরকে ৪ হাজার ৪৯০টি পরিবারকে পাকা আবাস নির্মাণে মঞ্জুরী দেওয়া হয়। ইতি মধ্যে ব্লকে ৪ হাজার ১৪২টি পাকা আবাস নির্মাণে কাজ শেষ হয়েছে। ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তার কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...