বিশালগড়ে ডাকাতের হানা লুট স্বর্ণালংকার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর পর এবার বিশালগড়ে হানা দিল ডাকাত দল। ঘরের দরজা খুলে গৃহস্থের মাথায় কূপ দিয়ে নিয়ে যায় সমস্ত স্বর্ণালংকার। তদন্তে নেমেছে পুলিশ। মাস দুয়েক আগে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় ডাকাত দলের পড়েছিল। পুলিশি তৎপরতায় সপ্তাহ খানিকের মধ্যেই ডাকাতি ও ছিচকে চুরির মত ঘটনাগুলি বন্ধ হয়ে গিয়েছিল। মাঝে বেশ কিছুদিন রাজ্যের কোথাও এ ধরনের ঘটনা সংগঠিত হওয়ার খবর পাওয়া যায়নি।আশ্চর্যজনক ভাবে শুক্রবার গভীর রাতে বিশালগড় ব্রজপুর কানাই বাড়ি এলাকায় এক বাড়িতে ডাকাতের হামলায় আহত হয় বাড়ির গৃহকর্তা।এলাকার জিতু রঞ্জন ভক্তের বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে জিতু রঞ্জন ভক্তকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে বাড়ির সমস্ত স্বর্ণালংকার সহ নগদ অর্থ নিয়ে চম্পট দেয় ডাকাতের দল। গৃহকর্তির গলায় দা ধরে তার শরীর থেকেও সমস্ত জিনিসপত্র খুলে নেয় বলে অভিযোগ।পরবর্তী সময়ে বাড়ির অন্যান্য লোকেরা চিৎকার চেঁচামেচি শুরু করাতে ঘটনাস্থল থেকে গা ঢাকা দিতে সক্ষম হয় ডাকাতের দল।পরবর্তী সময়ে বাড়ির লোকেরা আহত জিতু রঞ্জন ভক্তকে নিয়ে আসে মহাকুমা হাসপাতালে , চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে সঙ্গে সঙ্গেই রেফার করে দেয় আগরতলা জিবি হাসপাতালে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ।শনিবার সকালে আনা হয় ডগ স্কোয়াড সহ বিশাল পুলিশ বাহিনী।দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলে অভিযান। তারপরেও ঘটনার সাথে জড়িত কারও হদিশ করতে পারেনি পুলিশ। বর্তমানে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...