নিজ বাড়ি থেকে উদ্ধার এক গৃহবধুর রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত আত্মহত্যার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিদিনই রাজ্যের কোন না কোন এলাকা থেকে পুলিশ উদ্ধার করছে অস্বাভাবিক মৃতদেহ। এর মধ্যেই মঙ্গলবার সাত সকালে নিজ বাড়ি থেকেই উদ্ধার আরো এক গৃহবধুর রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ। ঘটনা রাজধানী আগরতলার জয়নগর এলাকায়। মৃত গৃহবধুর নাম শিপ্রা সাহা।বয়স ৩৮ বছর। গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে মৃত শিপ্রা সাহা নামে গৃহবধূর ছেলের অভিযোগ, তার মা কোনভাবেই ফাঁসিতে আত্মহত্যা করতে পারে না। তার বাবা সুব্রত সাহা প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে তার মাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করত। এদিন সকালে গৃহবধূর ছেলে বাড়িতে ছিল না। কিছুক্ষণ পরে বাড়ি ফিরে এসে তার মার ঝুলন্ত মৃতদেহটি দেখতে পায় এবং তার বাবা সুব্রত সাহা পাশের ঘরের একটি টেবিলের মধ্যে বসে রয়েছে। গৃহবধূর ছেলে আরও অভিযোগ করেন তার মা যে জায়গাটিতে ফাঁসিতে আত্মহত্যা করে সেই জায়গাতে ছিল না কোন চেয়ার। তাতেই সন্দেহ প্রকাশ করে মৃত গৃহবধুর ছেলে। চেয়ার ছাড়া কিভাবে তার মা গলায় দড়ি দিতে পারে। সেনিয়ে সন্দেহ প্রকাশ করে মায়ের মৃত্যুর জন্য বাবাকে দায়ী করে পুলিশের কাছে মামলা দায়ের করার কথাও জানান ছেলে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...