বিশালগড়ে রাজনৈতিক আক্রমণের ঘটনা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপিআইএমের মিছিলে যাওয়াকে কেন্দ্র করে বিশালগড় ২নং গৌতম নগর এলাকায় বাম কর্মীর বাড়িতে আক্রমনের অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল গভীর রাতে বিশালগড় থানাধীন ২ নং গৌতম নগর এলাকায় কৃষ্ণ চন্দ্র দেবনাথের ঘরের দরজার সামনে কে বা কারা পেট্রোল বোমা জাতীয় কিছু একটা নিক্ষেপ করে | যার ফলে ঘরের দরজার সামনে আগুন জ্বলে ওঠে। এ নিয়ে কৃষ্ণচন্দ্র দেবনাথের স্ত্রীর অভিযোগ সিপিএমের মিছিলে যাওয়ার ফলেই ভয় ভীতি দেখানোর জন্য এই ঘটনা , প্রসঙ্গত কৃষ্ণচন্দ্র দেবনাথের স্ত্রী নিজে শাসকদল বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকার দায়িত্ব পালন করছে। শনিবার সকালে নির্বাচন কমিশনের সেক্টর অফিসার সহ বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। বর্তমানে এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...