উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো রাজ্যে বিজেপি পরিচালিত সরকার প্রতিষ্ঠার জন্য পদ্ম চিহ্নে ভোট চাইলেন দীপক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনেই রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন তেজি হয়ে উঠছে রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি। প্রতিদিনই চলছে বিধানসভা কেন্দ্র ভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল সভা সমাবেশ থেকে শুরু করে বাড়ি বাড়ি ভোট প্রচার। রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও নেতা কর্মীরা নিজ নিজ দলের সম্ভাব্য প্রার্থীদের সমর্থনে গণদেবতারদের দরজায় দরজায় কাড়া নাড়ছেন। রাজ্যের হেভিওয়েট বিধানসভা কেন্দ্র গুলির মধ্যে অন্যতম একটি হল ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে আবারও শাসক বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বর্তমান বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাই মুখ্যমন্ত্রীর জয় সুনিশ্চিত করতে আবারো মুখ্যমন্ত্রীর হয়ে রাস্তায় নামলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বুধবার এমনটাই দেখা গেল মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্রের রামনগর তিন নম্বর রোড এলাকায়। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে এদিন মেয়র সাহেব ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজকর্মের রিপোর্ট কার্ড গণদেবতাদের হাতে তুলে দিয়ে, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো রাজ্যে বিজেপি পরিচালিত সরকার প্রতিষ্ঠার জন্য পদ্ম চিহ্নে ভোট চাইলেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...