২৩ শে জানুয়ারিতে ভলিবল টুর্নামেন্ট

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ডলুবাড়ি ভলিবল টুর্নামেন্ট কমিটির উদ্যোগে ২৩ শে জানুয়ারি সকাল থেকেই ডলুবাড়ি বাজার প্রাঙ্গণে শুরু হয়েছে এক দিবসীয় ভলিবল টুর্নামেন্ট।
এদিন সকাল ১০ টা থেকেই শুরু হয়েছে এই টুর্নামেন্ট। এই বছরের টুর্নামেন্টে মোট ৮ টি টিম অংশগ্রহণ করে। এক সাক্ষাৎকারে টুর্নামেন্ট কমিটির কনভেনার মৃনাল কান্তি দেব জানান নির্বাচনের কারণেই এই বছর এই টুর্নামেন্ট একদিনেই শেষ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবছর বিজয়ী দলকে ১০ হাজার টাকা এবং রানার্স দলকে ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। সেই সাথে প্রদান করা হবে সুদৃশ্য ট্রফি। এদিন উদ্বোধনী খেলায় পরস্পর মুখোমুখি হয় রাইপাশা বনাম ধনছড়া। খেলার শুরুতেই উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক পরিমল দেবরায়, ডলুবাড়ী এলাকার বিশিষ্ট নাগরিক প্রদীপ চক্রবর্তী, বিশ্বজিৎ ভট্টাচার্য, রাজু দেবরায়, নেপাল দেব সহ অন্যান্যরা। টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। সকাল থেকেই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...