জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তেইশে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই নিজেদের কর্মসূচি প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে । রাজ্যের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে নিজেদের কর্মসূচি গুলি মানুষের কাছে নিয়ে যাচ্ছে। মিছিল, সভা, ঘরোয়া সভা , বাড়ি বাড়ি প্রচার সহ নানান কর্মসূচি চালিয়ে যাচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল। সোমবার ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের আমবাসা বিবেকানন্দ নগর এলাকায় সিপিআইএম দলের পক্ষ থেকে সংগঠিত হয় বাড়ি বাড়ি প্রচার অভিযান। এদিন এই এলাকার প্রত্যেকটি বাড়িতে যায় সিপিআইএম কর্মীরা। গৃহকর্তাদের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেন। পাশাপাশি ২৩ – এ বিধানসভা নির্বাচনে সিপিআইএম দলের পাশে থাকার অনুরোধ জানান।
আমবাসায় বাড়ি বাড়ি প্রচারে সাড়া পাচ্ছে সিপিআইএম
Date:
