এখনো রাজ্যের চাকুরীচ্যুতরা মনে প্রানে বিশ্বাস করে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের মুখে হাসি ফোটাবেন : প্রদীপ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বহু চর্চিত চাকুরীচ্যুত শিক্ষক শিক্ষিকাদের অনশন মঞ্চ শুক্রবার ৫১ তম রাত কাটিয়ে ৫২ তম দিনে পা রাখল শনিবার। তাদের দাবী একটাই, চাকুরী ফিরিয়ে দিতে হবে। তারা তাদের সমস্যার সমাধানে বার বার করে মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে রয়েছেন এই নিদারুন কষ্ট থেকে পরিত্রান পাবার লক্ষ্যে। ঠিক এই আবহে শনিবার মুখ্যমন্ত্রীর তরফে নীরবতার প্রতীকি প্রতিবাদে শামিল হল চাকুরীচ্যুতদের অনশন মঞ্চ।এদিন দুপুরে তারা মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ জানান রাজ্য সরকারের নীরবতার বিরুদ্ধে। এদিন অনশন মঞ্চের নেতা প্রদীপ বনিক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আলোচনাকালে নিজেও প্রকারান্তরে স্বীকার করেন যে ১০৩২৩এর প্রতি একটা অবিচার হয়েছে। এখনো রাজ্যের চাকুরীচ্যুতরা মনে প্রানে বিশ্বাস করে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের মুখে হাসি ফোটাবেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...