সোনামুড়া ভেলুয়ারচরে ৮০ হাজার গাঁজা গাছ পুড়িয়ে ছাই

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কলমচৌড়া থানাধীন ভেলুয়ারচর বাবা ইট বাট্টা এলাকায় ৮০ হাজার গাঁজা গাছ ধ্বংস করেছে পুলিশ, বিএসএফ এবং বনরক্ষী বাহিনী যৌথভাবে। আটটি প্লটে বিভক্ত ৪০ কানি জায়গায় গড়ে উঠেছিল বিশাল আকার গাজা বাগান। সশস্ত্রবাহিনীর জওয়ানরা গাঁজা গাছ গুলি কেটে একসঙ্গে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়। উল্লেখ্য গাঁজা চাষের স্বর্গ উদ্যান নামে পরিচিত সোনামুড়া মহাকুমার বিস্তীর্ণ এলাকাজুড়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী নির্বিচারে গাঁজা চাষ করে যাচ্ছে। পুলিশ, বিএসএফ ও বন রক্ষীবাহিনীর জওয়ানরা সক্রিয় থাকলে আগামী দিনে আরও গাজা বাগান ধ্বংস করা যাবে বলে অভিমত সংশ্লিষ্ট এলাকাবাসীর।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...