বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নালকাটা থেকে কুমারঘাট গঙ্গানগর যাওয়ার পথে ৮২ মাইল এলাকায় একটি বাইক দুর্ঘটনায় মৃতহল বাইক চালকের, এবং গুরুতর আহত বাইক আরোহী।সংবাদে প্রকাশ, বিশ্বজিৎ দেববর্মা নামে এক যুবক তার বন্ধু স্বপন দেববর্মাকে নিয়ে নালকাটাতে তার বোনের বাড়িতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে ৮২ মাইল এলাকায় একটি ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে নদীতে ছিটকে পড়ে যায় বাইক সহ। সঙ্গে সঙ্গেই তাদেরকে ৮২ মাইল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে অবস্থার অবনতি দেখে তাদের দুজনকে ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করে। এদিকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসার পথে বিশ্বজিৎ দেববর্মার মৃত্যু হয়। বর্তমানে স্বপন দেববর্মা আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...