ভাগিনার বলাৎকারের শিকার মামি গ্রেপ্তার ভাগিনা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মামির বলাৎকার করেছে ভাগিনা , শুধু বলাৎকার নয় দুই সন্তানের জননী মামিকে মারধর করার অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে। এনিয়ে কল্যাণপুর থানায় মামলা লিপিবদ্ধ হতেই পুলিশ তৎপরতার সাথে অভিযুক্ত ভাগ্নে ২৮ বছরের বিষ্ণু মুন্ডাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ রাতের আধারে মামিমাকে মারধর করে জোরপূর্বক ধর্ষণ করেছে গুণধর ওই ভাগ্নে। উল্লেখ্য নাবালিকা ধর্ষণের ঘটনার পরপরই ন্যাক্কারজনক এই ঘটনা ঘটল কল্যাণপুর এলাকায়। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬এবং ৩২৫ ধারা মূলে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। পরপর ন্যক্কারজনক ঘটনাগুলির জন্য উদ্বিগ্ন কল্যাণপুর এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের, ইউরোপীয় নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

জনতার কলম ওয়েবডেস্ক :- জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে...