অবিলম্বে পুলিশ অভিযুক্ত দোকান মালিকসহ অন্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি বামপন্থী দুই উপজাতি ছাত্র যুব সংগঠনের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনজাতি বেকার যুবককে শহরের মধ্যে নিজের পারিশ্রমিক চাইতে গিয়ে দোকান মালিকের হাতে আক্রান্ত হওয়ার ঘটনায় এবার সরব হল বামপন্থী দুই উপজাতি ছাত্র যুব সংগঠন। আক্রমণকারী দোকান মালিক অপু সাহাকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে বুধবার উপজাতি ছাত্র ইউনিয়ন ও উপজাতি যুব ফেডারেশনের এক প্রতিনিধি দল দ্বারস্থ হলেন সদরের এসডিপিও অজয় কুমার দাসের। যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরার নেতৃত্বে এক প্রতিনিধিদল এদিন এসডিপি ওর সাথে দেখা করে তাদের দাবী সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেন। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে যুব ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কৌশিক রায় দেববর্মা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে পুলিশ অভিযুক্ত দোকান মালিকসহ অন্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...