গোটা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য স্মার্ট সিটি প্রকল্পে কাজ চলছে: মেয়র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে নতুনভাবে সেজে উঠছে শহর আগরতলা। এর মধ্যে নতুন করে সংযোজন হতে চলেছে আগরতলায় এমবিবি কলেজ লেক সংলগ্ন এলাকা। কয়েক কোটি টাকা ব্যয় করে স্মার্ট সিটি প্রকল্পে সাজিয়ে তোলা হবে গোটা লেকটি। তবে কাজ শুরু হবার আগে স্থানীয় নাগরিকদের প্রকল্প সম্পর্কে অবগত করতে এবং কাজটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় নাগরিকদের সহযোগিতার বার্তা নিয়ে আগরতলা পুর নিগম আয়োজন করে এক কর্মশালার। লেক সংলগ্ন এলাকায় স্মার্ট সিটি প্রজেক্ট এর অন্তর্গত স্টেট হোল্ডার কর্মশালায় অংশ নেন স্থানীয় নাগরিকরা। শনিবারের এই কর্মশালায় উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্থানীয় কর্পোরেটর সুখময় সাহা, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ আরো অনেকে। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার পৌর নিগমের কাজকর্মের খতিয়ান তুলে ধরে অভিযোগের সুরে বলেন জনগণের সমস্যার সমাধানের জন্য ও মৌলিক চাহিদা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার পূর্বতন বাম সরকারকে টাকা দিলেও তারা তা রাজনৈতিক সদিচ্ছার কারণে তা করেনি। ২০১৮ সালে মানুষ নতুন সরকার প্রতিষ্ঠা করেছে। এই সরকার মানুষের জন্য কাজ করার ইচ্ছা আছে। তাই গোটা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য স্মার্ট সিটি প্রকল্পে কাজ চলছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...