গাজা বাগান ধ্বংস করল পুলিশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করল রাজনগর পিআর বাড়ি থানার পুলিশ। অভিযানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা সহ বনবিভাগের অফিসার ও কর্মীরা। রবিবার সকালে গাঁজা বিরোধী অভিযান চলে রাজনগর পিআর বাড়ি থানার অন্তর্গত মনাই পাথর গ্ৰামে । অভিযানে নেতৃত্ব দেন রাজনগর পিআর বাড়ি থানার ওসি খোকন ঘোষ ।‌ মনাই পাথর গ্ৰামের গভীর জঙ্গলের মধ্যে ফরেস্ট ল্যান্ডের মধ্যে কয়েকটি প্লটে গাজা গাছ গুলো লাগানো হয়েছিল । গাঁজা গাছ ধ্বংস করা হলেও মালিক কাউকে আটক করা যায় নি। চার হাজারের উপর গাঁজা গাছ ধ্বংস করা হয় বলে জানান রাজনগর পি আর বাড়ি থানার ওসি খোকন ঘোষ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...