হিংসার রাজনীতি করছে ভাজপা:সীতারাম ইয়েচুরি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হিংসার রাজনীতি করছে অ্যান্ড্রয়েড কেন্দ্রের ভাজপা। গণতন্ত্রকে ধ্বংস করে একের পর এক রাজ্য জয় করে নিতে চাইছে। তীব্র গণআন্দোলন গড়ে তুলতে হবে এই দলটির বিরুদ্ধে বললেন, কেন্দ্রীয় সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি।নির্বাচনের ঢাকে কাঠি দিয়েছে প্রধান বিরোধী দল সিপিআইএম। শুক্রবার রাজধানীর আস্তাবল ময়দানে শক্তির মহড়া দিয়েছে সিপিআইএম দল ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ। সারা রাজ্য থেকে জাতি ও উপজাতি উভয় অংশের লোকের সমাগমে আস্তাবল ময়দান যেন হয়ে উঠেছিল লালে রঞ্জিত। এখানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পলিটব্যুরো সদস্য সিতারাম ইয়েচুরি বলেন , হিংসার রাজনীতিতে ব্যস্ত বিজেপি দল। এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের নেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, পৃথক তিপরা ল্যান্ড গঠনের নাম করে নতুন করে রাজনৈতিক দল গঠন হয়েছে রাজ্যে। যারা একসময় টিএনবি,টিইউজি করত তারাই এখন পৃথক ত্রিপুরার দাবি তুলছে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, হত 55 মাসে গণতন্ত্রকে শ্মশানের কিনারায় নিয়ে গিয়েছে বিজেপি দল। হরণ করেছে মানুষের বাঁচার অধিকার। এদিনের সমাবেশকে কেন্দ্র করে সিপিআইএম কর্মী-সমর্থকদের অনেকটা উজ্জীবিত প্রাণে দেখা গিয়েছে। সারা রাজ্য থেকে সমাবেশের আগের দিন থেকে লোক আসতে শুরু করেছিল আগরতলায়। তবে সমাবেশকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...