সাপের কামড়ে মৃত্যু হল মহিলার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হল মিলন দেবনাথ নামে 60 বছর বয়স্ক এক মহিলার। বাড়ি ঋষ্যমুখের শ্রীপুর এলাকায়। পরিবারের লোকজনেরা জানায় বাড়ির পাশেই নিজের জমিতে কিছু শুকনো ঘাস আনতে গেলে সাপে কামড় দিয়েছে। সাপের কামড়ের পর মিলন দেবনাথ নিজেই বাড়িতে আসে তারপর তাকে বাইকে করে ঋষ্যমুখ সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় বলে জানায় মৃতার ছেলে। পরবর্তী সময়ে সেখান থেকে বিলোনিয়া হাসপাতালে রেফার করলে আসার পথে মৃত্যু হয় মিলন দেবনাথের। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পঞ্চম নমঃ জানায় মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ঘটনায় পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...