সাপের ছোবলে আহত আট বছরের শিশু

Date:

সাপের ছোবলে আহত আট বছর বয়সি এক শিশু। বর্তমানে তার চিকিৎসা চলছে গন্ডাছড়া মহাকুমা হাসপাতালে। শুক্রবার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত জে সি পাড়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় , জয়রামপাড়ার বাসিন্দা দিমি রাম রিয়াঙ নামে এক ব্যক্তির আট বছর বয়সী শিশু অভিজিৎ রিয়াংকে সাপে ছোবল দেয়। ঘটনার সঙ্গে সঙ্গেই জে সি পাড়া 192 ব্যাটেলিয়ানের বিএসএফ জোয়ানরা শিশুটিকে উদ্ধার করেগন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে।উল্লেখ্য বিএসএফ জোয়ানরা ভারত বাংলাদেশ সীমান্ত ভর্তি এলাকা রক্ষণাবেক্ষণের পাশাপাশি, সাধারণ মানুষকেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়।ওই এলাকায় ছিল না কোনো এম্বুলেন্স এবং ওই এলাকার রাস্তাও খুবই শোচনীয় অবস্থা। এর মধ্যে রয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন এন এল এফ টির আতঙ্ক, সবকিছুর মধ্যেও বিএসএফ জোয়ানরা নিজের জীবনের চিন্তা না করে, তাদের জীবনের ঝুঁকি নিয়ে রাত্রিবেলায় শিশুটিকে উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতলে নিয়ে আসে, এবং শিশুটির বাবার হাতে আর্থিক সাহায্য তুলে দেন।এদিন বিএসএফ জোয়ানরা যদি এই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে না আসতো, তাহলে ঘটনাস্থলেই বিনা চিকিৎসায় মৃত্যু হয়ে যেত শিশুটির।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...