ছুরির আঘাতে গুরুতর ১

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশাগ্রস্ত অবস্থায় বিশ্বকর্মা পুজোর প্যান্ডেলের সামনে নাচতে গিয়ে বিবাদ। ১ যুবকের ছুরির আঘাতে গুরুতর আহত হলো অপর এক যুবক। শীতল দত্ত নামের বছর ৩০-এর আহত যুবক বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার শরীরে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। শনিবার রাতে ঘটনাটি ঘটে উদয়পুরের ছনবন এলাকায়। শীতলের ভাই জানিয়েছেন আক্রমণকারীরা মোট ৪ জন ছিল। ছুরি দিয়ে আঘাত করা যুবক নাকি এক ডাক্তারের ছেলে। সেই ডাক্তার বা তার অভিযুক্ত ছেলের নাম জানেননা তিনি। এলাকা সূত্রে খবর বিবাদমান সকলেই নেশাগ্রস্ত ছিল। অভিযুক্তদের মধ্যে ১ জনকে আটক করেছে R.K পুর থানার পুলিশ।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...