৩০ লক্ষ টাকার গাঁজা ধরা পড়েছে অসম পুলিশের হাতে গ্রেপ্তার করা হয়েছে লরির চালক সহ চালক পঙ্কজ মনিশকে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের উদ্ধার ৩০ লক্ষাধিক টাকার গাঁজা অসম পুলিশের হাতে আটক গাঁজা বোঝাই লরি। আটক চালক ও সহ চালক৷ নাগাল্যান্ডের নাম্বার যুক্ত একটি কন্টেনার লরি আগরতলা থেকে অসমে প্রবেশ করার সময় অসম চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ নিরঞ্জন দাসের সন্দেহ হয়। গাড়িটিতে একটি গোপন ক্যাবিন ছিল। সেই ক্যাবিনে লুকিয়ে রাখা ছিল গাঁজা গুলি। 30 টি প্যাকেটে প্রায় ২৭৪কেজি ৫০০ গ্রাম গাজা ছিল । চালক পংকজ কুমার ও সহ চালক মণিষ কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনেই বিহারের হাতাল গড়া পাটনার বাসিন্দা। অসম চুরাইবাড়ি থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়েছে । ওয়াচ পোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানান গাঁজা গুলি আগরতলা থেকে পাটনা নিয়ে যাবার কথা ছিল। তারা মাল সমেত দুজনকে গ্রেফতার করে এনডিপিএস এক্টে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...