বহিরাজ্যের দুই মহিলা থেকে ২০ লক্ষ টাকা উদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দিল্লি থেকে আসা দুই মহিলার কাছ থেকে উদ্ধার 20 লক্ষাধিক টাকা। ড্রাগ ট্রাফিকিং এর টাকা বলে অনুমান পুলিশের। রাজধানীর মেলারমাঠস্থিত একটি বেসরকারী হোটেল থেকে দুই জন মহিলার কাছ থেকে 20 লক্ষ টাকা উদ্ধার করেছে পশ্চিম থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এই সাফল্য পায়। এ নিয়ে পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, আগরতলায় কাকে দেওয়ার উদ্দেশ্যে এই টাকা নিয়ে আসা হয়েছিল তার সমস্ত তথ্য রয়েছে পুলিশের হাতে।তদন্তের স্বার্থে পুলিশ এই মুহূর্তে মুখ খুলছে না। তবে প্রাথমিক অনুমান ত্রিপুরা থেকে ড্রাগ নেওয়ার জন্যই এই টাকা কাউকে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল।এ নিয়ে পুলিশ ইনকাম ট্যাক্স অফিসারদের হাতে বিষয়টি হস্তান্তর করেছে। কোথা থেকে কিসের উদ্দেশ্যে এত টাকা নিয়ে আসা হয়েছিল , সবকিছুই বেরিয়ে আসবে তদন্তের পরে। আপাতত ওই দুই মহিলা হোটেলেই রয়েছে নজরবন্দিতে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...