ডাকাতির ঘটনার তদন্তে পুলিশ আধিকারিকরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
৪৮ ঘন্টার ব্যবধানে রাজধানী আগরতলা শহরতলী আড়ালিয়া ও বলদাখাল এলাকায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক দেখা দেয় সাধারণ মানুষের মনে। ডাকাতের হাত থেকে রক্ষা পেতে বলদাখাল এলাকার নাগরিকরা ইতিমধ্যেই শুরু করেন নৈশকালীন পাহারা। পরপর দুটি ডাকাতির ঘটনাকে ঘিরে সচেতন মানুষ যখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন, ঠিক তখনই যেন খানিকটা নড়েচড়ে বসলেন আরক্ষা প্রশাসনের আধিকারিকরা। বৃহস্পতিবার পশ্চিম জেলার পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ছুটে যান ডাকাতির ঘটনাস্থল। এদিন আধিকারিকরা আরালিয়া ও বলদাখাল এলাকায় ছুটে গিয়ে আক্রান্ত পরিবারের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত সম্পর্কে অবগত হন। পরে আক্রান্ত পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের পুলিশ আধিকারিকরা আশ্বস্ত করেন যে খুব শীঘ্রই দুষ্কৃতিকারীদের জালে তুলবে পুলিশ। এলাকায় পুলিশের নজরদারি আরো বাড়ানো হবে। অযথা আতঙ্কিত হবার কোন কারণ নেই। পরে পশ্চিম জেলার পুলিশ সুপার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এদিক জানান, আক্রান্তদের বক্তব্য অনুযায়ী খুব সহসাই দুষ্কৃতীদের জালে তোলা হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...