লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দায়ের কোপে আহত যুবক

Date:

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :-টাকা লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নৃশংসভাবে দায়ের কোপে রক্তাক্ত এক যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইমধু বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে । আহত যুবকের নাম কাসিম মিয়া(৩০)। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন তুইমধু বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে টাকা লেনদেন সংক্রান্ত কোন বিষয়কে কেন্দ্র করে তুইমধু বাজার এলাকার জনৈক যুবক কাসিম মিয়ার বাড়িতে ঢুকে তাকে একই এলাকার বাসিন্দা ইউসুফ মিয়া ও তার পিতা জাকির মিয়া মিলে নৃশংসভাবে দা দিয়ে কুপিয়ে গুরুতরভাবে জখম করেছে । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় কাসিম মিয়াকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে । এদিকে তার অবস্থা আশঙ্কা জনক হওয়াতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় রাজধানী আগরতলার জি.বি.পি হাসপাতালে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...