গ্যাসের লাইন নিয়ে সিএনজি স্টেশনে বিবাদ,

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-কৃষ্ণনগর সি এন জি স্টেশনে বাপি সরকার নামে এক যুবকের হাতে আক্রান্ত মেলার মাঠ এলাকার বাসিন্দা শুভেন্দু দে। সংবাদে প্রকাশ সোমবার রাতে শুভেন্দু দে নামে ওই যুবক সি এন জি স্টেশনে গাড়ি নিয়ে যায় গ্যাস নেওয়ার জন্য । এই সময় বাপ্পি সরকার নেশাগ্রস্ত অবস্থায় তার গাড়ি নিয়ে লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকে। শুভেন্দু দে নামে যুবক তাকে গাড়ি সামনে নিয়ে যাওয়ার কথা বলে।কিন্তু সে কোন সাড়া দেয়নি, অবশেষে শুভেন্দু দে তার গাড়ি নিয়ে আগে যাওয়া মাত্রই বাপি সরকার গাড়ির চাবি দিয়ে শুভেন্দুকে মুখের মধ্যে আঘাত করে প্রচন্ডভাবে জখম করে। পরে পশ্চিম থানার পুলিশ বাপি সরকারকে আটক করে থানায় নিয়ে আসে।মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...