Connect with us

Uncategorized

গাড়ি থেকে নামার সময় কাঁদলেন অর্পিতা “আমি ষড়যন্ত্রের শিকার ” : পার্থ

Published

on

জনতার কলম ওয়েবডেস্ক :- শুক্রবার দেখা গেলো হাউ হাউ করে কাঁদতে অর্পিতাকে। কাঁদতে কাঁদতে সংজ্ঞা হারালেন অর্পিতা। এদিন সকালে সিজিও কমপ্লেক্স থেকে গাড়ি করে পার্থ ও অর্পিতাকে নিয়ে যাওয়া হলো জোকা ইএসআই হাসপাতালে। হুইল চেয়ার দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলো পার্থ ও অর্পিতাকে। গাড়ির দরজা খোলার সাথে সাথে কাঁদতে কাঁদতে সিট থেকে পরে যান অর্পিতা। পরবর্তীতে তাকে তুলে হুইল চেয়ারে বসান কেন্দ্রীয় বাহিনীর মহিলা সদস্যরা। ইডি সূত্রে খবর জেরার মুখে ভেঙে পড়েছেন অর্পিতা কিন্তু পার্থ তেমন কিছু জানায়নি। যদিও আজ পার্থ হুইল চেয়ারে বসে সংবাদ মাধ্যম কে জানান ” আমি ষড়যন্ত্রের শিকার “।